ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেতুর অভাবে পূর্ণতা পাচ্ছে না মাদারগঞ্জের সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র মোসলেমাবাদ মেট্রো সড়ক Logo বজ্রপাতের ঝুঁকি কমাতে মাদারগঞ্জে ভুরভুরা বিলের সড়কে ৬৭০ তালগাছের আঁটি রোপণ Logo কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মোসলেমাবাদের ঐতিহ্যবাহী মই দৌড় Logo মাদারগঞ্জে গভীর রাতে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল ৪ গরু Logo তিন দিন পর ঘরের মাটির নিচে মরিয়মের মরদেহ, মাদারগঞ্জে চাঞ্চল্য Logo নতুন সংসারের স্বপ্ন মাত্র দুই মাসেই শেষ, হাওয়াই ব্রিজে সড়ক দুর্ঘটনায় ওমর সানির মৃত্যু Logo মিটার নেই, সংযোগও নেই—তবুও ৬৯২ টাকার বিদ্যুৎ বিল! Logo তীব্র দাবদাহে মাদারগঞ্জে বিদ্যুতের জন্য হাহাকার, ২৪ ঘণ্টায় ১৭–১৯ ঘণ্টা লোডশেডিং Logo আলোচনায় চার সিনেমা, বড়পর্দায় কি নিয়মিত হচ্ছেন অপূর্ব? Logo বনলতা এক্সপ্রেসে’র সেই লাবণ্য এবার নায়িকা

তিন দিন পর ঘরের মাটির নিচে মরিয়মের মরদেহ, মাদারগঞ্জে চাঞ্চল্য

আকাশ মন্ডল, মাদারগঞ্জ (প্রতিনিধি)
  • আপডেট সময় : ০৩:৪২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকার একটি বসতঘরের মেঝের মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরিয়ম চরলোটাবর এলাকার বাহাদুরের মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে বিদ্যালয়ে যাওয়ার পর থেকে মরিয়ম আর বাড়িতে ফেরেনি। নির্ধারিত সময়ে সন্তান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা প্রথমে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তার সন্ধান না পাওয়ায় পরিবারের উদ্বেগ বাড়তে থাকে।

পরে শনিবার রাতে মরিয়মকে ঘরের মাটির নিচে চাপা দিয়ে রাখার বিষয়টি সামনে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ চরলোটাবর এলাকার জামিনুর নামের এক ব্যক্তির বসতঘরে যায়। সেখানে মেঝের মাটি খুঁড়ে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।

ঘটনাটি কীভাবে ঘটেছে, শিশুটিকে কারা সেখানে নিয়ে গিয়েছিল এবং কেন তাকে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল—এসব বিষয় এখন তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মাদারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন দিন পর ঘরের মাটির নিচে মরিয়মের মরদেহ, মাদারগঞ্জে চাঞ্চল্য

আপডেট সময় : ০৩:৪২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬