মাদারগঞ্জ ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
শিরোনাম ::
Logo মাদারগঞ্জে বজ্রপাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী অজ্ঞান Logo মাদারগঞ্জের বেতাগায় পানিতে ডুবে দেড় বছরের শিশু ইয়ামিনের মর্মান্তিক মৃত্যু Logo কাদাপানি আর খানাখন্দের দিন শেষ, বদলে যাচ্ছে জোনাইল বটতলা সড়ক Logo সামান্য বৃষ্টিতেই সড়কে ‘পুকুর’! মাদারগঞ্জে হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি Logo কৃষিকাজের সময় বজ্রাঘাতে প্রাণ গেল মাদারগঞ্জের ছাত্রনেতার Logo জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃ/ত্যু Logo মোসলেমাবাদ মেট্রো সড়ক: প্রকৃতির বুকে গড়ে ওঠা এক নতুন সম্ভাবনার নাম Logo দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো রাস্তার উন্নয়ন কাজ, খুশির জোয়ার বারই পাড়ায় Logo স্বামী নিখোঁজ ৭ বছর ঝড়ে ভাঙলো শেষ আশ্রয় Logo বিদেশিনী স্ত্রী নিয়ে দেশে ফিরলেন মাদারগঞ্জের ইসমাইল

কয়ড়া বাজারের রাস্তার বেহাল দশা দুর্ভোগে সাধারণ মানুষ

মাদারগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশ : ০৮:৩৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ৫৩৮ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কয়ড়া বাজার। প্রতিদিন প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষ এই বাজার ও সড়ক ব্যবহার করে জীবিকা, ব্যবসা-বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াত করে থাকেন। তবে দীর্ঘ প্রায় দুই দশকেও এই এলাকার প্রধান সড়কগুলোর কোনো টেকসই সংস্কার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

কয়ড়া বাজার চৌরাস্তা থেকে দক্ষিণ দিকে খামারমাগুড়া, কামারপাড়া, বারইপাড়া ও হাটমাগুড়া সংযোগ সড়কের অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত ও কাদা-পানির জমে থাকা জলাবদ্ধতা। এতে করে পথচারী, মোটরসাইকেল আরোহী এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে প্রতিদিন লাখো মানুষের চলাচল থাকা সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়েও কয়ড়া বাজার অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত রয়ে গেছে।

এলাকাবাসী জানান, আশপাশের অনেক এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও কয়ড়া বাজারের এই সড়কগুলো বছরের পর বছর অবহেলিত অবস্থায় পড়ে আছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, তখন চলাচল প্রায় অচল হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। এতে করে একদিকে যেমন জনদুর্ভোগ কমবে, অন্যদিকে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যও আরও গতিশীল হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

কয়ড়া বাজারের রাস্তার বেহাল দশা দুর্ভোগে সাধারণ মানুষ

প্রকাশ : ০৮:৩৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬