মাদারগঞ্জ ০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম ::
Logo মাদারগঞ্জের যুবকের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের Logo সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা- মোসলেমাবাদ মুসল্লিবাড়ির রাস্তায় জনদুর্ভোগ Logo ১৮ ঘণ্টার লোডশেডিংয়ে মাদারগঞ্জ বিপর্যস্ত, স্থবির জনজীবন Logo ‎সেতুর অভাবে পূর্ণতা পাচ্ছে না মাদারগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র মোসলেমাবাদ মেট্রো সড়ক Logo চলচ্চিত্র সাংবাদিক চির কুমার আসলাম ইকবাল বাদলের মৃত্যু Logo মাদারগঞ্জে হিট স্ট্রোকে আরও একজনের মৃত্যু Logo মাদারগঞ্জে বজ্রপাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী অজ্ঞান Logo মাদারগঞ্জের বেতাগায় পানিতে ডুবে দেড় বছরের শিশু ইয়ামিনের মর্মান্তিক মৃত্যু Logo কাদাপানি আর খানাখন্দের দিন শেষ, বদলে যাচ্ছে জোনাইল বটতলা সড়ক Logo সামান্য বৃষ্টিতেই সড়কে ‘পুকুর’! মাদারগঞ্জে হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি

মেলান্দহে কালবৈশাখীতে মা ও দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আকাশ মন্ডল মাদারগঞ্জ (জামালপুর)
  • প্রকাশ : ০৪:৩৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ৫৪৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- দাগী গ্রামের গৃহবধূ খুকি (৩২) এবং তার দুই মেয়ে ফাতেমা (৮) ও ফরিদা (৫)।

‎স্থানীয়রা জানান, রবিবার রাত থেকে শুরু হওয়া তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সময় খুকি তার দুই মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে ঝড়ের তীব্রতায় ঘরের পাশের একটি বড় গাছ উপড়ে তাদের টিনের ঘরের ওপর পড়ে। এতে ঘরটি সম্পূর্ণ ধসে পড়ে এবং ঘটনাস্থলেই মা ও দুই মেয়ে চাপা পড়ে মারা যান।

‎মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় সকালে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
‎রবিবার রাতের কালবৈশাখীতে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং গাছপালা উপড়ে পড়েছে।
‎একসাথে মা ও দুই শিশুর মৃত্যুতে দাগী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
‎উল্লেখ্য, রবিবার রাতের কালবৈশাখীতে জামালপুর সদরে হাসমত (৪৫) ও মেলান্দহে মর্জিনা (২২) বজ্রপাতে নিহত হয়েছেন। এছাড়া জেলায় আরও ৪ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেলান্দহে কালবৈশাখীতে মা ও দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ : ০৪:৩৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬