মাদারগঞ্জ ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম ::
Logo মাদারগঞ্জের যুবকের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের Logo সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা- মোসলেমাবাদ মুসল্লিবাড়ির রাস্তায় জনদুর্ভোগ Logo ১৮ ঘণ্টার লোডশেডিংয়ে মাদারগঞ্জ বিপর্যস্ত, স্থবির জনজীবন Logo ‎সেতুর অভাবে পূর্ণতা পাচ্ছে না মাদারগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র মোসলেমাবাদ মেট্রো সড়ক Logo চলচ্চিত্র সাংবাদিক চির কুমার আসলাম ইকবাল বাদলের মৃত্যু Logo মাদারগঞ্জে হিট স্ট্রোকে আরও একজনের মৃত্যু Logo মাদারগঞ্জে বজ্রপাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী অজ্ঞান Logo মাদারগঞ্জের বেতাগায় পানিতে ডুবে দেড় বছরের শিশু ইয়ামিনের মর্মান্তিক মৃত্যু Logo কাদাপানি আর খানাখন্দের দিন শেষ, বদলে যাচ্ছে জোনাইল বটতলা সড়ক Logo সামান্য বৃষ্টিতেই সড়কে ‘পুকুর’! মাদারগঞ্জে হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি

সংসদে পাকরুল নদী ভাঙন নিয়ে জোরালো বক্তব্য, মাদারগঞ্জবাসীর দুর্দশা তুলে ধরলেন মোস্তাফিজুর রহমান বাবুল

আবু বক্কর সিদ্দিক
  • প্রকাশ : ০২:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ৫৪১ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাকরুল নদীর ভয়াবহ ভাঙন নিয়ে জাতীয় সংসদে জোরালো বক্তব্য দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, “পাকরুল নদীর ভাঙন এখন মাদারগঞ্জবাসীর জন্য এক নীরব দুর্যোগে পরিণত হয়েছে। প্রতিদিন মানুষ তাদের বসতভিটা হারাচ্ছে, অসহায় হয়ে পড়ছে শত শত পরিবার।”
সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এই ভাঙন অব্যাহত থাকলেও স্থায়ী সমাধানের অভাবে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তিনি দ্রুত কার্যকর নদী শাসন প্রকল্প গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং জরুরি আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি যমুনা নদীর তীব্র ভাঙনের কথাও তুলে ধরে বলেন, “যমুনা নদী আর কত কষ্ট দেবে মাদারগঞ্জের মানুষকে? এখনই সময় শক্ত হাতে এই সমস্যার সমাধান করার।”
সংসদে এই বিষয়টি উত্থাপনের পর স্থানীয়দের মাঝে কিছুটা আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং পাকরুল নদীর ভাঙন থেকে রক্ষা পাবে মাদারগঞ্জ।
এদিকে, ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই ইতোমধ্যে ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

সংসদে পাকরুল নদী ভাঙন নিয়ে জোরালো বক্তব্য, মাদারগঞ্জবাসীর দুর্দশা তুলে ধরলেন মোস্তাফিজুর রহমান বাবুল

প্রকাশ : ০২:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬