শিরোনাম ::
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সভাপতির পদ স্থগিত
জামালপুর প্রতিনিধি
- প্রকাশ : ০৭:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৫২৫ বার পড়া হয়েছে
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে জামালপুর জেলা ছাত্রদলের আওতাধীন জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ (মাদারগঞ্জ) ছাত্রদল-এর সভাপতি কামরুজ্জামান-এর সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
জেলা ছাত্রদলের দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ উঠলে বিষয়টি তদন্তের আওতায় আনা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে সাংগঠনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, দলের গঠনতন্ত্র ও আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এমন পদক্ষেপ ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।














