মাদারগঞ্জ ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাদারগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়ীতে স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকার অনশন

মাদারগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ : ০৩:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ৫৫৮ বার পড়া হয়েছে

প্রেমের সম্পর্ক থেকে গোপন বিয়ে, আর সেই বিয়েকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্যকর বিরোধ। স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে টানা অনশন করছেন এক তরুণী। ঘটনাটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জানা যায়, মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মোঃ এনামুলের মেয়ে কুলসুম জান্নাত (২৩) গত দুই দিন ধরে মাদারগঞ্জ উপজেলার ২নং কডুইচুড়া ইউনিয়নের কুমারপাড়া গ্রামে তার স্বামী রাকিবের বাড়িতে অনশন কর্মসূচি পালন করছেন। অভিযুক্ত রাকিব স্থানীয় ছাত্রলীগের এক নেতা এবং ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
ভুক্তভোগী কুলসুম জান্নাতের দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের এক পর্যায়ে ২০২৪ সালের ৪ নভেম্বর জামালপুর আদালতে ১০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের বিষয়টি দুই পরিবার থেকেই গোপন রাখা হয়। তবে কিছুদিন পর বিষয়টি জানাজানি হলে শুরু হয় বিরোধ।
কুলসুম অভিযোগ করেন, “আমাদের বৈধ বিয়েকে অস্বীকার করা হচ্ছে। কাবিননামাকে ভুয়া বলা হচ্ছে। এরপর থেকেই রাকিব আমার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয়।”
তিনি আরও জানান, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় আত্মীয়স্বজন নিয়ে স্বামীর বাড়িতে গেলে তাকে অপমান করা হয় এবং শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে তিনি বাড়িতেই অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
অন্যদিকে রাকিবের পরিবারের দাবি, কুলসুমের সঙ্গে তার কোনো বৈধ সম্পর্ক নেই এবং আইন অনুযায়ী ইতোমধ্যে তালাক কার্যকর করা হয়েছে। তবে তালাক সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি পরিবার।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
মাদারগঞ্জ মডেল থানার এক কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। উভয় পক্ষের বক্তব্য নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অনশনরত কুলসুম জান্নাত বলেন,
“আমি আমার ন্যায্য অধিকার চাই। আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে হবে—নইলে এই অনশন চালিয়ে যাব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়ীতে স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকার অনশন

প্রকাশ : ০৩:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬