মাদারগঞ্জ ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
শিরোনাম ::
Logo মাদারগঞ্জে বজ্রপাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী অজ্ঞান Logo মাদারগঞ্জের বেতাগায় পানিতে ডুবে দেড় বছরের শিশু ইয়ামিনের মর্মান্তিক মৃত্যু Logo কাদাপানি আর খানাখন্দের দিন শেষ, বদলে যাচ্ছে জোনাইল বটতলা সড়ক Logo সামান্য বৃষ্টিতেই সড়কে ‘পুকুর’! মাদারগঞ্জে হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি Logo কৃষিকাজের সময় বজ্রাঘাতে প্রাণ গেল মাদারগঞ্জের ছাত্রনেতার Logo জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃ/ত্যু Logo মোসলেমাবাদ মেট্রো সড়ক: প্রকৃতির বুকে গড়ে ওঠা এক নতুন সম্ভাবনার নাম Logo দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো রাস্তার উন্নয়ন কাজ, খুশির জোয়ার বারই পাড়ায় Logo স্বামী নিখোঁজ ৭ বছর ঝড়ে ভাঙলো শেষ আশ্রয় Logo বিদেশিনী স্ত্রী নিয়ে দেশে ফিরলেন মাদারগঞ্জের ইসমাইল

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো রাস্তার উন্নয়ন কাজ, খুশির জোয়ার বারই পাড়ায়

সম্রাট অন্তর, নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ
  • প্রকাশ : ০৭:২২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ৫৪১ বার পড়া হয়েছে

ছবি- সম্রাট অন্তর

দীর্ঘদিনের অপেক্ষা ও ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে জামালপুরের দক্ষিণ মাদারগঞ্জ উপজেলার বারই পাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ। বহু বছর ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে কাদা-পানি আর খানাখন্দের কারণে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর।

স্থানীয়দের অভিযোগ ছিল, প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের এই রাস্তা দিয়ে চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও দেখা দিত চরম দুর্ভোগ।

অবশেষে রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। উন্নয়ন কাজ দেখে স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা মনে করছেন, এই সড়কটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

মাদারগঞ্জের খবর 

এলাকাবাসী জানান, বারই পাড়া এলাকার জন্য এই রাস্তার উন্নয়ন একটি বড় অর্জন। যাদের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে, তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান হবে এবং এলাকার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরো পড়ুন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো রাস্তার উন্নয়ন কাজ, খুশির জোয়ার বারই পাড়ায়

প্রকাশ : ০৭:২২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬