গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্সে ফাস্ট ক্লাস ফার্স্ট রাফিয়া রিফাহ বারী
- প্রকাশ : ০২:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ৫৪২ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ১ম ডীনস্ এ্যাওয়ার্ড ২০২৫ এ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে “বেস্ট স্টুডেন্ট ” হিসেবে প্রথম ডীনস্ এ্যাওয়ার্ড পেয়েছে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা গাবেরগ্রামের সাংবাদিক রফিকুল বারীর মেয়ে রিফাহ রাফিয়া বারী।
রিফাহ রাফিয়া বারী নিজ বিভাগের প্রথম ডীনস্ অ্যাওয়ার্ডধারী হিসেবে আমার কন্যা ক্রেস্ট, সার্টিফিকেট ছাড়াও দশ হাজার টাকার অর্থ পুরষ্কার পেয়েছে।
এ পুরষ্কার সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ড. মো.ফরিদুল ইসলাম এর হাত থেকে গ্রহণ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হওয়া এই আয়োজনে তাঁর বাবা-মা হিসেবে আমন্ত্রিত ছিলেন তার পিতা সাংবাদিক রফিকুল বারী। তার কন্যা রিফাহ রাফিয়া বারীর এ কৃতিত্বে গর্বিত ও আনন্দিত।
রিফাহ রাফিয়া বারী
যেন তাঁর ভবিষ্যত জীবনে আরো সাফল্য লাভ করতে পারে এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পিতা। তিনি বলেন, আমার মেয়ে রিফাহ রাফিয়া বারী।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্সে ফাস্ট ক্লাস ফার্স্ট (তার বিভাগের সর্বোচ্চ সিজিপিএ ৩.৮৩ , ৪ এর মধ্যে ) পাওয়ায় এ ডীনস্ অ্যাওয়ার্ড লাভ করেছে।
বাংলাদেশের ২য় বৃহত্তম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য ও উপ -উপাচার্য মহোদয়ের সাথে কথা বলার সুযোগ পাওয়া এবং চেয়ারম্যান এর সাথে ছবি তোলা এবং সব শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এর নিজ বিভাগে নিয়ে ফটোসেশান ও আপ্যায়নের আন্তরিকতায় অভিভূত ও গর্বিত হয়েছি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।











