মাদারগঞ্জ ১২:০০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
শিরোনাম ::
Logo মাদারগঞ্জে বজ্রপাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী অজ্ঞান Logo মাদারগঞ্জের বেতাগায় পানিতে ডুবে দেড় বছরের শিশু ইয়ামিনের মর্মান্তিক মৃত্যু Logo কাদাপানি আর খানাখন্দের দিন শেষ, বদলে যাচ্ছে জোনাইল বটতলা সড়ক Logo সামান্য বৃষ্টিতেই সড়কে ‘পুকুর’! মাদারগঞ্জে হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি Logo কৃষিকাজের সময় বজ্রাঘাতে প্রাণ গেল মাদারগঞ্জের ছাত্রনেতার Logo জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃ/ত্যু Logo মোসলেমাবাদ মেট্রো সড়ক: প্রকৃতির বুকে গড়ে ওঠা এক নতুন সম্ভাবনার নাম Logo দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো রাস্তার উন্নয়ন কাজ, খুশির জোয়ার বারই পাড়ায় Logo স্বামী নিখোঁজ ৭ বছর ঝড়ে ভাঙলো শেষ আশ্রয় Logo বিদেশিনী স্ত্রী নিয়ে দেশে ফিরলেন মাদারগঞ্জের ইসমাইল

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা: বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

সোনাগাজী (ফেনী)
  • প্রকাশ : ০১:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ৫৪৬ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে নতুন পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী মাসুদ (৪০) মারা গেছেন। চারদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মাসুদ সোনাগাজী উপজেলার ‘সততা অয়েল মিলস’-এর স্বত্বাধিকারী এবং সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি সপরিবারে পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় বসবাস করতেন।

ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে। মাসুদ তার নিজ বাসায় ইউটিউবে দেখা একটি ফর্মুলা অনুসরণ করে পরীক্ষামূলকভাবে অকটেন তৈরির কাজ করছিলেন। এ সময় চুল্লির তাপমাত্রা মাত্রাতিরিক্ত বেড়ে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই দুর্ঘটনায় মাসুদ এবং তার সহকর্মী মো. ওমর ফারুক শরীরের বিভিন্ন অংশে গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নিহতের ভাই মোর্শেদ জানান, মাসুদ ইউটিউব থেকে অনুপ্রাণিত হয়ে উদ্ভাবনী কিছু করার চেষ্টা করছিলেন। কিন্তু রাসায়নিক এই প্রক্রিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের বিষয়টি অবগত রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা: বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ : ০১:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬