শিরোনাম ::
মাদারগঞ্জে বজ্রপাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী অজ্ঞান
শোয়াইব আহসান
- প্রকাশ : ০৬:৪২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ৫১৪ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে আহত হয়ে অজ্ঞান হয়েছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর নাম মনির। সে ৫ নং ইউনিয়নের জাহানারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
আজ সকালে বিদ্যালয়ের পাশে হঠাৎ বজ্রপাত হলে শব্দে আতঙ্কিত হয়ে মনির অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছেন।














