মাদারগঞ্জ ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
শিরোনাম ::
Logo মাদারগঞ্জে বজ্রপাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী অজ্ঞান Logo মাদারগঞ্জের বেতাগায় পানিতে ডুবে দেড় বছরের শিশু ইয়ামিনের মর্মান্তিক মৃত্যু Logo কাদাপানি আর খানাখন্দের দিন শেষ, বদলে যাচ্ছে জোনাইল বটতলা সড়ক Logo সামান্য বৃষ্টিতেই সড়কে ‘পুকুর’! মাদারগঞ্জে হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি Logo কৃষিকাজের সময় বজ্রাঘাতে প্রাণ গেল মাদারগঞ্জের ছাত্রনেতার Logo জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃ/ত্যু Logo মোসলেমাবাদ মেট্রো সড়ক: প্রকৃতির বুকে গড়ে ওঠা এক নতুন সম্ভাবনার নাম Logo দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো রাস্তার উন্নয়ন কাজ, খুশির জোয়ার বারই পাড়ায় Logo স্বামী নিখোঁজ ৭ বছর ঝড়ে ভাঙলো শেষ আশ্রয় Logo বিদেশিনী স্ত্রী নিয়ে দেশে ফিরলেন মাদারগঞ্জের ইসমাইল

মাদারগঞ্জে জনমুখী ও মানবিক উপজেলা গড়ার অঙ্গীকার মোখলেছুর রহমান মোখলেছের

আবু বক্কর সিদ্দিক
  • প্রকাশ : ১১:১৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / ৫৫৫ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জনসম্পৃক্ত ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন তরুণ ও অভিজ্ঞ নেতা মোখলেছুর রহমান মোখলেছ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে চষে বেড়াচ্ছেন জনপদ। মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক এই সভাপতি দীর্ঘকাল ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয় জনগণের মতে, মোখলেছুর রহমান মোখলেছ কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং সংকটে সাধারণ মানুষের নির্ভরযোগ্য আশ্রয়। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং গণমানুষের মৌলিক অধিকার আদায়ে তার আপসহীন ভূমিকা এলাকাবাসীর মধ্যে তাকে জনপ্রিয় করে তুলেছে। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ে শক্তিশালী জনভিত্তি থাকায় তাকে ঘিরেই এখন জয়ের স্বপ্ন দেখছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

নিজের লক্ষ্য তুলে ধরে মোখলেছুর রহমান মোখলেছ বলেন, “মাদারগঞ্জকে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক উপজেলায় রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করেছি। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি এই জনপদের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।” আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাদারগঞ্জে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি, যেখানে ভোটাররা খুঁজছেন এমন এক নেতৃত্ব যারা এলাকার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারগঞ্জে জনমুখী ও মানবিক উপজেলা গড়ার অঙ্গীকার মোখলেছুর রহমান মোখলেছের

প্রকাশ : ১১:১৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬