শিরোনাম ::
সৌদি আরবে ব্রেন স্ট্রোকে মাদারগঞ্জের শহিদুলের মৃত্যু
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
- প্রকাশ : ০৬:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৬০৭ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া পূর্ব পাড়া এলাকার শহিদুল আকন্দ (৩৫) সৌদি আরবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ওই এলাকার আবু তালেব আকন্দের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল আকন্দ জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছিলেন। গত বুধবার তিনি হঠাৎ কর্মস্থলে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।











