মাদারগঞ্জ ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম ::
Logo মাদারগঞ্জের যুবকের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের Logo সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা- মোসলেমাবাদ মুসল্লিবাড়ির রাস্তায় জনদুর্ভোগ Logo ১৮ ঘণ্টার লোডশেডিংয়ে মাদারগঞ্জ বিপর্যস্ত, স্থবির জনজীবন Logo ‎সেতুর অভাবে পূর্ণতা পাচ্ছে না মাদারগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র মোসলেমাবাদ মেট্রো সড়ক Logo চলচ্চিত্র সাংবাদিক চির কুমার আসলাম ইকবাল বাদলের মৃত্যু Logo মাদারগঞ্জে হিট স্ট্রোকে আরও একজনের মৃত্যু Logo মাদারগঞ্জে বজ্রপাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী অজ্ঞান Logo মাদারগঞ্জের বেতাগায় পানিতে ডুবে দেড় বছরের শিশু ইয়ামিনের মর্মান্তিক মৃত্যু Logo কাদাপানি আর খানাখন্দের দিন শেষ, বদলে যাচ্ছে জোনাইল বটতলা সড়ক Logo সামান্য বৃষ্টিতেই সড়কে ‘পুকুর’! মাদারগঞ্জে হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি

কাদাপানি আর খানাখন্দের দিন শেষ, বদলে যাচ্ছে জোনাইল বটতলা সড়ক

আকাশ মন্ডল মাদারগঞ্জ (প্রতিনিধি)
  • প্রকাশ : ০৮:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৫১৫ বার পড়া হয়েছে

ছবি- আকাশ মন্ডল

‎মাদারগঞ্জ উপজেলার জোনাইল বটতলা থেকে মোসলেমাবাদ আইগেনি পাড়া মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। দীর্ঘদিন ধরে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে চরম দুর্ভোগে থাকা এই সড়কে এখন চলছে ইট বসানোর কাজ। ফলে এলাকাজুড়ে দেখা দিয়েছে আনন্দের পরিবেশ।
‎সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে শ্রমিকরা পুরোদমে কাজ করছেন। রাস্তার পুরোনো ভাঙাচোরা অংশ সরিয়ে নতুন করে ইট বসানো হচ্ছে। দীর্ঘদিন ধরে বৃষ্টির সময় এই সড়কে পানি জমে ছোট ছোট জলাশয়ের সৃষ্টি হতো। বড় বড় গর্তের কারণে ট্রাক, বাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষকে।
‎বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী ও রোগীবাহী যানবাহন প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করত এই সড়ক দিয়ে। বৃষ্টির দিনে কাদাপানির কারণে অনেক সময় যানবাহন আটকে যেত এবং ছোটখাটো দুর্ঘটনাও ঘটত। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অন্যতম দাবিতে পরিণত হয়েছিল সড়কটির সংস্কার।

কাদাপানি আর খানাখন্দের দিন শেষ
‎অবশেষে সংস্কার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় সাধারণ মানুষ। অনেকেই বলছেন, “দীর্ঘদিন পর হলেও রাস্তার কাজ শুরু হয়েছে, এতে আমাদের দুর্ভোগ অনেকটাই কমবে।” চালকরাও আশা প্রকাশ করেছেন, কাজ সম্পন্ন হলে নিরাপদ ও স্বাভাবিকভাবে চলাচল করা সম্ভব হবে।
‎সাধারণ মানুষের মতে, এই সড়কটি এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। তাই দ্রুত ও টেকসইভাবে কাজ সম্পন্ন হলে হাজারো মানুষের দুর্ভোগের অবসান ঘটবে।
‎দ্রুত সময়ের মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা আশা করছেন, কাজের মান ভালো হলে ভবিষ্যতে দীর্ঘদিন এই সড়ক ব্যবহার উপযোগী থাকবে।

নিউজটি শেয়ার করুন

কাদাপানি আর খানাখন্দের দিন শেষ, বদলে যাচ্ছে জোনাইল বটতলা সড়ক

প্রকাশ : ০৮:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬