মাদারগঞ্জ ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
শিরোনাম ::
Logo ‎সেতুর অভাবে পূর্ণতা পাচ্ছে না মাদারগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র মোসলেমাবাদ মেট্রো সড়ক Logo চলচ্চিত্র সাংবাদিক চির কুমার আসলাম ইকবাল বাদলের মৃত্যু Logo মাদারগঞ্জে হিট স্ট্রোকে আরও একজনের মৃত্যু Logo মাদারগঞ্জে বজ্রপাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী অজ্ঞান Logo মাদারগঞ্জের বেতাগায় পানিতে ডুবে দেড় বছরের শিশু ইয়ামিনের মর্মান্তিক মৃত্যু Logo কাদাপানি আর খানাখন্দের দিন শেষ, বদলে যাচ্ছে জোনাইল বটতলা সড়ক Logo সামান্য বৃষ্টিতেই সড়কে ‘পুকুর’! মাদারগঞ্জে হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি Logo কৃষিকাজের সময় বজ্রাঘাতে প্রাণ গেল মাদারগঞ্জের ছাত্রনেতার Logo জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃ/ত্যু Logo মোসলেমাবাদ মেট্রো সড়ক: প্রকৃতির বুকে গড়ে ওঠা এক নতুন সম্ভাবনার নাম

পারিবারিক দায়িত্ব পালনে রাজনীতিকে ‘বিদায়’ জানালেন ছাত্রদল নেতা বাহারম

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০১:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ৫৩৩ বার পড়া হয়েছে

মোঃ রাশেদুল ইসলাম (বাহারম) ছবিঃ সংগৃহীত

পারিবারিক ব্যস্ততা ও পেশাগত জীবনে অধিক মনোযোগ দেওয়ার লক্ষ্যে রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল হাসান (বাহারম)। শনিবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে একটি স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান। রাশেদুল হাসান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকার রফিকুল ইসলামের পুত্র।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সমাজ ও দেশের কল্যাণে কথা বলার জন্য কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না। ছাত্রদলের সাবেক এই নেতা জানান, বর্তমান পরিস্থিতিতে পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে আসায় তিনি আর রাজনীতিতে সময় দিতে পারছেন না। ফলে পরিবারের দেখভাল ও নিজের চাকরিতে সক্রিয় থাকতেই তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দল ছাড়লেও একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

রাজনীতি ছাড়ার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রাশেদুল হাসান বাহারম বলেন, “বর্তমানে আমার পরিবারের পুরো দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে। পেশাগত কাজের চাপে রাজনীতিতে সময় দেওয়ার মতো পর্যাপ্ত সুযোগ আসলে আর হয়ে উঠছে না। তাই নিজের ক্যারিয়ার ও পরিবারের কথা চিন্তা করেই আমি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছি।”

এই বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল জানান, মো. রাশেদুল হাসান (বাহারম) জেলা ছাত্রদলের আগের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে তার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সম্পর্কে তিনি এখনও বিস্তারিত অবগত নন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পারিবারিক দায়িত্ব পালনে রাজনীতিকে ‘বিদায়’ জানালেন ছাত্রদল নেতা বাহারম

প্রকাশ : ০১:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬